করোনা ভাইরাস: যেভাবে বদলে যাচ্ছে গানের ভবিষ্যৎ
Published
করোনাভাইরাসের সময়টায় যখন সামাজিক দূরত্ব নিউ নরমাল হয়ে দাঁড়িয়েছে তখন মারাত্মক সংকটে পারফরমিং আর্ট।
বিশেষ করে কনসার্টের কথাই চিন্তা করুন। খোলা মঞ্চে হাজারো মানুষ একসাথে গান উপভোগের যে চিত্র সেটায় কিন্তু এরইমধ্যে পরিবর্তন এসে গেছে।
তবে ভারচুয়াল বা ডিজিটাল কনসার্টের সঙ্গে পশ্চিমা বিশ্ব মানিয়ে নিলেও এই উপমহাদেশ বেশ পিছিয়েই বলতে হবে।
কলকাতার ব্যান্ড সোমলতা অ্যান্ড এসেস অবশ্য এরইমধ্যে ডিজিটাল কনসার্টের উদ্যোগ নিয়েছে।
বাংলাদেশেও কেউ কেউ হাঁটছেন সে পথে। কিন্তু চ্যালেঞ্জেরও শেষ নেই।
সংগীত শিল্পের ভবিষ্যত নিয়ে বিবিসি ক্লিকে ফয়সাল তিতুমীর কথা বলেছেন কলকাতার জনপ্রিয় শিল্পী সোমলতা এবং বাংলাদেশের তরুণ মিউজিশিয়ান জয় শাহরিয়ারের সাথে।