বিবিসি বাংলার লাইভ পেজ আজ এ পর্যন্তই।
শ্রীলংকায় বোমা হামলার ঘটনার সবশেষ খবর ও বিশ্লেষণ জানতে পারেন নীচের ঠিকানায়:
https://www.bbc.com/bengali
শ্রীলংকার রাজধানী কলম্বোসহ কয়েকটি স্থানে আটটি বিস্ফোরণে এখনো পর্যন্ত অন্তত ২৯০ জন নিহত হবার খবর পাওয়া গেছে । জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে দেশটির বিশেষ বাহিনী। বিবিসি বাংলার লাইভ পেজ।
বিবিসি বাংলার লাইভ পেজ আজ এ পর্যন্তই।
শ্রীলংকায় বোমা হামলার ঘটনার সবশেষ খবর ও বিশ্লেষণ জানতে পারেন নীচের ঠিকানায়:
https://www.bbc.com/bengali
ইস্টার সানডেতে শ্রীলংকা কেঁপে উঠেছিলো একের পর এক বিস্ফোরণে যার লক্ষ্যবস্তু ছিলো গির্জা ও বিলাসবহুল হোটেল।
এ হামলার বিষয়ে সবশেষ তথ্য:
* ২৯০ জন নিহত ও ৫০০র বেশি আহত
* ৩৫ জন বিদেশী নাগরিক নিহত
* কেউ এখনো দায় স্বীকার করেনি
* সরকার স্থানীয় জিহাদি সংগঠন ন্যাশনাল তাওহীদ জামাতকে দায়ী করছে
* পুলিশ ২৪ জনকে আটক করেছে
* সোমবার নিরাপত্তা বাহিনী বিস্ফোরক নিষ্ক্রিয় করার সময় গির্জার কাছে আরও একটি বিস্ফোরণ হয়
* প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে বলেছেন হামলার তথ্য আগে পেলেও সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়নি
* আজ রাত আটটা থেকে দেশজুড়ে কারফিউ, চলবে ভোর চারটা পর্যন্ত
*মধ্যরাত থেকে জরুরি অবস্থা জারি হবে

ছবির উৎস, Getty Images

ছবির উৎস, Getty Images

ছবির উৎস, Getty Images

ছবির উৎস, Getty Images
পোপ ফ্রান্সিস দ্বিতীয় দিনের মতো আজ আবারো শ্রীলংকায় রোববারের হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
সেন্ট পিটারস স্কোয়ারে হাজার হাজার মানুষের সামনে তিনি বলেন নিহত ও আহত সবার জন্য তিনি প্রার্থনা করেছেন।
"আমি সবাইকে বলবো এই দারুণ জাতিটিকে সহায়তায় কেউ যেনো দ্বিধা না করে। আশা করি প্রত্যেকে এসব সন্ত্রাসী হামলার প্রতিবাদ করবে," তিনি বলছিলেন ঘটনার শিকার ব্যক্তিদের জন্য প্রার্থনার আগে।

ছবির উৎস, AFP
শ্রীলংকার পুলিশ বলছে রোববারের হামলাকারীদের বহনকারী যানবাহনটি আজ বিস্ফোরণে ধ্বংস হয়েছে।
এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।
End of X post, 1

End of X post, 2
সাত আত্মঘাতী বোমারু গির্জা ও বিলাসবহুল হোটেলগুলোতে হামলায় অংশ নিয়েছে যাতে এ পর্যন্ত নিহত হয়েছে ২৯০ জন আর আহত হয়েছে পাঁচ শতাধিক ব্যক্তি।
এর মধ্যে দুজন কলম্বোর সাগর তীরে হোটেল শাংরি লা গিয়ে নিজের উড়িয়ে দেয়, বলেছেন আরিয়ানন্দা ভেলিয়াংগা। তিনি শ্রীলংকার ফরেনসিক বিভাগের সিনিয়র কর্মকর্তা।
বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এসব তথ্য দেয়া হয়েছে। বাকী হামলাকারীরা আরও দুটি হোটেল ও তিনটি গির্জাকে টার্গেট করেছিলো।
এছাড়া আরও একটি হোটেল ও কলম্বোর শহরতলীর একটি বাড়িও তাদের টার্গেটে ছিলো। ভেলিয়াংগা বলেন, “তদন্ত এখনো চলছে”।
তবে আনুষ্ঠানিকভাবে কেউ এখনো এ হামলার দায় স্বীকার করেনি। “ব্রেকফাস্টের জন্য আসা অতিথিরা ফ্লোরে বসেছিলেন। এখন সর্বত্র রক্ত,” বলছিলেন কিংসবাড়ি হোটেলের একজন কর্মী। ওই হোটেলেও হামলা হয়েছে।
চারটি বিস্ফোরণ প্রায় একই সময়ে হয় –সকাল ৮টা ৪৫ মিনিটে। পরের দুটো হয় এর বিশ মিনিটের মধ্যেই। পরে আরও একটি হোটেল ও একটি বাড়িতে হামলার ঘটনা ঘটে।
এসব বিস্ফোরণে নিহতদের মধ্যে ৩২ জন বিদেশী নাগরিকও রয়েছে। প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা ঘটনার সময় বিদেশে ছিলেন।
তিনি দেশে ফিরে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠক ডেকেছেন যাতে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেরও যোগ দেয়ার কথা।
ওদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর সন্ত্রাসী গ্রুপগুলো আরও সম্ভাব্য হামলার ষড়যন্ত্র অব্যাহত রেখেছে উল্লেখ করে ভ্রমণ সতর্কতা জারি করেছে।
হামলার সম্ভাব্য স্থান হিসেবে টুরিস্ট স্পট, পরিবহন কেন্দ্রগুলো, শপিং মল, হোটেল, প্রার্থনার স্থান, বিমানবন্দরসহ জনসমাগম হয় এমন স্থানগুলোর কথা উল্লেখ করা হয়েছে ওই সতর্কতায়।

ছবির উৎস, গেটি ইমেজেস
শ্রীলংকার রাজধানীতে আরও একটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।
গার্ডিয়ানের একজন সাংবাদিকের শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে সেন্ট অ্যান্থনী গির্জার কাছে লোকজন ভয়ে দৌঁড়াচ্ছে।
ওই গির্জাতেও রোববার হামলা হয়েছে।
তবে বিবিসির আযাম আমিন টুইট করে জানিয়েছেন ছোট এই বিস্ফোরণটি হয়েছে গির্জার কাছে একটি ভ্যানে পাওয়া বিস্ফোরক নিষ্ক্রিয় করার সময়।
এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।
End of X post, 1
এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।
End of X post, 2
পুলিশ সদস্যদের একটি দল সেন্ট সেবাস্টিয়ান গির্জা পরিদর্শন করছেন। তারা ঘটনার আলামতের পাশাপাশি ছবি তুলছেন।

ছবির উৎস, Reuters

ছবির উৎস, Reuters
রোববারের হামলার সাথে জড়িত আন্তর্জাতিক নেটওয়ার্ককে খুঁজে বের করতে শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা আন্তর্জাতিক সহায়তা চাওয়ার পরপরই দেশটির মন্ত্রীপরিষদের মুখপাত্র রাজিথা সেনারত্নে ওই হামলার জন্য ইসলামপন্থী ন্যাশনাল তৌহিদ জামাত (এনটিজে)র নাম প্রকাশ করেছেন।
তিনি বলেছেন এ হত্যাকাণ্ডের পেছনে এনটিজে আছে বলে মনে করা হচ্ছে।
মিস্টার সেনারত্নে এর আগে ওই হামলার সাথে আন্তর্জাতিক নেটওয়ার্ক আছে বলে মন্তব্য করছেন।
আরও ৮৭ বিস্ফোরক ডেটোনেটর উদ্ধার
কলম্বোর পুলিশ পেত্তায় একটি বাস স্টেশন থেকে ৮৭টি লো এক্সপ্লোসিভ ডেটোনেটর উদ্ধার করেছে।
বিবিসির আযাম আমিন এটি নিশ্চিত করেছেন।
শ্রীলংকার প্রতিরক্ষামন্ত্রী বিবিসিকে বলেছেন ইস্টার সানডের হামলা প্রতিহত করতে না পারার জন্য সরকার ও গোয়েন্দা সংস্থাগুলোকে দায়ী করা উচিত হবেনা।
কলম্বোতে বোমা হামলায় ধ্বংসস্তুপে পরিণত হওয়া সেন্ট অ্যান্থনী গির্জায় গিয়েছিলেন তিনি।
হেমাসারি ফার্নান্দো সেখানে বলেন চলতি মাসের শুরুতে যে সতর্কবার্তা পাওয়া গিয়েছিলো সেখানে একটি বা দুটি সম্ভাব্য হামলার কথা বলা হয়েছিলো কিন্তু এতো বড় মাপের ঘটনা তিনি ভাবতেও পারেননি।
মিস্টার ফার্নান্দো আরও হামলার আশংকা আছে কি-না কিংবা সব হামলাকারীকে আটক করা হয়েছে কি-না সে সম্পর্কে কিছু বলতে রাজী হননি।
তিনি বলেন কর্তৃপক্ষ জনগণকে রক্ষায় সর্বোচ্চটাই করেছে।
দু সপ্তা আগেই সতর্কবার্তা পেয়েছিলো শ্রীলংকা
কেবিনেট মুখপাত্র রাজিথা সেনারত্নে সম্ভাব্য হামলার বিষয়ে দু সপ্তাহ আগেই সতর্কবার্তা পাওয়ার কথা নিশ্চিত করেছেন।
"৪ই এপ্রিল অর্থাৎ ঘটনার ১৪ দিন আগে আমরা তথ্য পেয়েছিলাম"।
৯ই এপ্রিল গোয়েন্দা সংস্থার প্রধান একটি চিঠি দিয়েছিলেন এবং এ চিঠিতে সন্ত্রাসী সংগঠনের সদস্যদের অনেকের নাম লেখা ছিলো।
তিনি বলেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে এ বিষয়ে অবহিত ছিলেননা।

ছবির উৎস, Getty Images

ছবির উৎস, Getty Images
শ্রীলংকা ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল মধ্যরাত থেকে জরুরি অবস্থা জারির পরিকল্পনার কথা প্রকাশ করেছে।
তারা এটিকে 'শর্তযুক্ত জরুরি অবস্থা' হিসেবে আখ্যায়িত করেছে।
দেশটির প্রেসিডেন্টের মিডিয়া ইউনিটি থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে একই সাথে সন্ত্রাসকে মোকাবেলার কথা বলা হয়েছে।
এতে বলা হয়েছে এসব পদক্ষেপ নেয়ার লক্ষ্য হলো সন্ত্রাসবাদ, মত প্রকাশের অধিকার খর্ব করা নয়।
শ্রীলংকায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে আইফেল টাওয়ারের লাইট বন্ধ করে দেওয়া হয় সোমবার প্রথম প্রহরে।

ছবির উৎস, গেটি ইমেজেস

ছবির উৎস, গেটি ইমেজেস

ছবির উৎস, গেটি ইমেজেস

ছবির উৎস, গেটি ইমেজেস
আগামীকাল ২৩শে এপ্রিল জাতীয় শোক পালনের ঘোষণা দিয়েছে শ্রীলংকার সরকার।
বিবিসির আযাম আমিন এক টুইট বার্তায় এ খবর দিয়েছেন।
এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।
End of X post
শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহত শিশু জায়ান চৌধুরীর মরদেহ মঙ্গলবার বাংলাদেশে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারের একজন মন্ত্রী।
শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বিবিসি বাংলাকে বলেছেন যে ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি আট বছরের জায়ান চৌধুরী পরিবারের সঙ্গে বেড়াতে গিয়ে শ্রীলঙ্কায় রবিবারের বোমা হামলায় নিহত হয়েছে।
ওই ঘটনায় শিশুটির বাবা মশিউল হক চৌধুরী প্রিন্সও আহত হন বলে গণমাধ্যমকে জানান তিনি।
শেখ সেলিম প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাই।
শ্রীলংকার একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন রোববারের হামলাকারীরা একটি আন্তর্জাতিক নেটওয়ার্কের সহায়তায় হামলার ঘটনা ঘটিয়েছে।
"দেশের ভেতরে থাকা একদল ব্যক্তি এসব হামলা করেছে এটা আমরা বিশ্বাস করিনা," কেবিনেট মুখপাত্র রাজিথা সেনারত্নে বার্তা সংস্থা রয়টার্সকে একথা বলেন।
তিনি বলেন, "এখানে একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক আছে যাদের ছাড়া এ হামলা সফল হতোনা"।
ধারণা করা হচ্ছে শ্রীলংকায় বোমা হামলায় আটজন ব্রিটিশ নাগরিক নিহত হয়েছেন।
এর আগে শ্রীলংকার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল পাঁচজন ব্রিটিশ নাগরিক হামলায় নিহত হয়েছেন, যাদের দুজনের যুক্তরাষ্ট্রের নাগরিকত্বও রয়েছে।
কিন্তু এর পরে যুক্তরাজ্যে নিযুক্ত শ্রীলংকার হাই কমিশনার বিবিসি রেডিও ফোর-টুডে প্রোগ্রামকে জানান "এখন পর্যন্ত যা তথ্য আছে তাতে বুঝা যায় ৮জন ব্রিটিশ নাগরিক প্রাণ হারিয়েছেন"।

ছবির উৎস, গেটি ইমেজেস
বিবিসি'র আযাম আমিন এক টুইট বার্তায় লিখেছেন কেলানিয়া, কিরিবাতগোদা ও জা এলায় পানির সাপ্লাইয়ের সাথে বিষ মেশানোর যে খবর অনলাইনে ছড়াচ্ছে সেটিকে গুজব আখ্যায়িত করে উড়িয়ে দিয়েছে।
এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।
End of X post
শ্রীলংকার শীর্ষ মুসলিম নেতারা আত্মঘাতী বোমা হামলার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।
গির্জা ও বিলাসবহুল হোটেলে সিরিজ হামলায় এ পর্যন্ত ২৯০ জন নিহত হয়েছে।
পুলিশ ২৪ জনকে আটক করলেও তাদের সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। মুসলিম তাত্ত্বিকদের কাউন্সিল যা অল সেইলন জামিয়াতুল উলামা বলছে, “সব ধর্মীয় সাইটগুলোতে নিরাপত্তা নিশ্চিত এবং ভয়াবহ ঘটনার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দেয়ার জন্য আমরা সরকারকে অনুরোধ করছি”।

ছবির উৎস, Getty Images
শ্রীলংকার পুলিশ বলছে তাদের বিশ্বাস সানডেতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনাগুলো ঘটিয়েছে যারা তাদের বড় অংশই একটি উগ্র ইসলামপন্থী গোষ্ঠীর সাথে জড়িত।
এই গোষ্ঠীটি স্থানীয়ভাবেই তাদের তৎপরতা চালায় বলে বলা হচ্ছে।
বেশ কিছু বিদেশী সহ রোববারের এ ঘটনায় নিহত হয়েছে এখন পর্যন্ত ২৯০ জন।
তিনটি গির্জা ও কয়েকটি বিলাসবহুল হোটেলে হামলা করা হয়েছিলো।
তবে হামলার দায় আনুষ্ঠানিকভাবে এখনো কেউ স্বীকার করেনি।
ওদিকে পুলিশ এ পর্যন্ত ২৪ জনকে আটক করেছে।
তবে তাদের নাম পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
শ্রীলংকায় নতুন করে কারফিউ ঘোষণা করেছে সরকার।
ঘোষণা অনুযায়ী স্থানীয় সময় সোমবার সন্ধ্যা আটটা থেকে মঙ্গলবার ভোর চারটা পর্যন্ত কারফিউ বহাল থাকবে।