' ব্যর্থতা থেকে সাফল্যে উত্তরণের কাল '
Published
বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের ওপর পরিচালিত এক সমীক্ষায় ২০০৬ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত সময়কে ব্যর্থতা থেকে সাফল্যে উত্তরণের সময়কাল হিসেবে উল্লেখ করা হয়েছে৻ সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতাগ্রহণ, সরকার পরিচালনা এবং শেষ পর্যন্ত নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর- এই ঘটনা প্রবাহের ওপর জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির উদ্যোগে গবেষণাটি চালানো হয়েছে যা আজ প্রকাশ করা হচ্ছে৻ গবেষণা পরিচালনাকারীদের একজন জহুরুল আলমের কাছে বিবিসির মিজানুর রহমান খান জানতে চেয়েছিলেন - কোন ব্যর্থতা থেকে সাফল্য অর্জনের কথা বলা হচ্ছে ?