বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ক্লাস্টার পদ্ধতি
Published
বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির ক্ষেত্রে নতুন এক পদ্ধতির প্রস্তাব দিয়েছেন শিক্ষাবিদ ও জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল৻ সরকার ও দেশের বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সামনে রোববার তিনি এই ক্লাস্টার পদ্ধতির বিস্তারিত তুলে ধরেন মিঃ ইকবাল৻ তিনি বলেছেন, এই পদ্ধতি চালু করা হলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক ছাত্রছাত্রীদের ভোগান্তি কমানো সম্ভব হবে৻ ভর্তির এই পদ্ধতি নিয়ে মিঃ ইকবালের সাক্ষাৎকার নিয়েছেন বিবিসি বাংলার মিজানুর রহমান খান৻