ইংল্যান্ডের মাঠে সেঞ্চুরি করে গর্বিত তামিম ইকবাল
লর্ডসের মাঠে প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসাবে সেঞ্চুরি করে বাংলাদেশের ক্রিকেটে ইতিহাস গড়া তামিম ইকবাল বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন লর্ডসে সেঞ্চুরি করে তিনি গর্বিত, বিশেষ করে লর্ডসের অনার্স বোর্ডে একজন বাংলাদেশী হিসাবে তাঁর নাম ওঠায় তিনি খুবই খুশি৻ তামিম বলেছেন একটা চাপের মধ্যে খেলতে নামলেও নিজের ওপর তাঁর আস্থা ছিল৻ তিনি আরো বলেন খেলাটা তিনি এনজয় করেছেন৻ তবে তামিম ইকবাল বলেন আন্তর্জাতিক মানের ম্যাচে ১ রান তোলাও কষ্টের, ইংল্যান্ডও কঠিন প্রতিপক্ষ৻ তাছাড়া ইংল্যান্ড ও দক্ষিণ এশিয়ার উইকেটের পরিস্থিতি আলাদা, ফলে ইংল্যান্ডের মাঠে খেলাটা যে কোন দক্ষিণ এশীয় ক্রিকেটারের জন্য বড় চ্যালেঞ্জ৻ তিনি বলেন এবারের সফরে তাঁর প্রত্যাশা আরো একটা সেঞ্চুরি করা৻ লর্ডসে চতুর্থ দিনের ম্যাচ শেষে তামিম ইকবাল কথা বলেন বিবিসি বাংলার মিজানুর রহমান খানের সঙ্গে৻