আফ্রিকা কি বিশ্ব ফুটবলের নতুন পাওয়ারহাউস

Published

ফুটবল বিশ্বকাপের বয়স হল প্রায় আশি বছর৻ এই পুরো সময়টা আধিপত্য বিস্তার করেছে দুটো মহাদেশ – ইউরোপ এবং লাতিন আমেরিকা৻ ফুটবল বিশেষজ্ঞরা বহুদিন ধরে বলছেন তাদের এই একচ্ছত্র দাপট ভাঙার ক্ষমতা আছে কেবল আফ্রিকার৻ এই মহাদেশে প্রতিভার ছড়াছড়ি, আফ্রিকান তারকারা দুনিয়ার সেরা ফুটবল লীগগুলোতে চুটিয়ে খেলছেনও৻ তবে আফ্রিকার কোনও দল আজ অবধি বিশ্বকাপের সেমিফাইনালেও পৌঁছোতে পারেনি৻ তবে ওই মহাদেশের মাটিতে প্রথম বিশ্বকাপকে ঘিরে আফ্রিকা এখন নতুন করে স্বপ্ন দেখছে৻ কিন্তু সত্যিই কি আফ্রিকা বিশ্ব ফুটবলের নতুন পাওয়ারহাউস, বা ভরকেন্দ্র হয়ে ওঠার ক্ষমতা রাখে? দক্ষিণ আফ্রিকায় আসন্ন বিশ্বকাপের পটভূমিতে জোহানেসবার্গে তারই খোঁজ নিয়েছেন শুভজ্যোতি ঘোষ৻