আমার দেশ পুন:প্রকাশে বাধার অভিযোগ
Published
বাংলাদেশে বন্ধ করে দেয়া দৈনিক আমার দেশ পত্রিকার কতৃপক্ষ বলছেন যে হাইকোর্টের নির্দেশের পর বৃহস্পতিবার রাতে তাঁরা পত্রিকা পুন:প্রকাশের চেষ্টা করলেও পুলিশের বাধার কারণে তাঁরা তা করতে পারেন নি৻ আমার দেশ বন্ধের সরকারী আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করার পর আদালত সরকারের ঐ আদেশ তিনমাসের জন্য স্থগিত করে দেয়ার পর পত্রিকাটির কর্তৃপক্ষ পত্রিকা প্রকাশের উদ্যোগ নেন৻ কিন্তু, পুলিশ তাদের ছাপাখানায় ঢুকতে বাধা দেয় বলে পত্রিকাটির অন্যতম পরিচালক শাকিল ওয়াহেদ জানান বিবিসি বাংলার শাকিল আনোয়ারকে -