ব্রাজিলের সমর্থকরা মাতিয়ে রেখেছেন যেভাবে
Published
বাংলাদেশে অথবা ভারতের পশ্চিমবঙ্গে - সমঝদাররা বলেন যে বাঙালি ফুটবলভক্তরা মূলত দু‘ ভাগে বিভক্ত৻ এক দল ব্রাজিল এবং আরেক দল আর্জেন্টিনার সমর্থক৻ বেশ কয়েক দশক আগে বাঙালিরা ফুটবল বলতেই বুঝতো ব্রাজিল – কিন্তু ১৯৮৬ সালের বিশ্বকাপে দিয়েগো আর্মান্দো মারাদোনা নামে একজন ফুটবলার প্রায় একার হাতে বাঙালিদের একটা বড় অংশকে আর্জেন্টিনা-ভক্তে পরিণত করেছিলেন৻ সেই থেকে ব্রাজিল-আর্জেন্টিনার দ্বন্দ্ব বাঙালিদের মধ্যে অনেকটা পাকাপাকিভাবে ঠাঁই করে নিয়েছে!
আর বিশ্বকাপের আসর যেখানেই বসে – এই দুটো দলের ভক্তরাই সেখানে আসর জমিয়ে রাখেন, তারাই হয়ে ওঠেন আকর্ষণের কেন্দ্রবিন্দু! ব্রাজিলের সমর্থকরা কীভাবে দক্ষিণ আফ্রিকা মাতিয়ে রেখেছেন – তারই খোঁজ নিয়েছেন জোহানেসবার্গে বিবিসি বাংলার শুভজ্যোতি ঘোষ :