চট্টগ্রামে ভোটগ্রহণ শেষে গনণা শুরু
Published
বাংলাদেশের বন্দরনগরী চ্ট্টগ্রামের সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে৻
মেয়র পদে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করলেও ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে মূল লড়াইয়ে আছেন পুননির্বাচনের জন্য প্রার্থী হওয়া আওয়ামী লীগ সমর্থিত এ বি এম মহিউদ্দিন চৌধুরী এবং বিএনপি সমর্থিত মঞ্জুর আলম৻
বিকেল চারটায় ভোটগ্রহণ শেষ হবার পরপরই ভোটগনণা শুরু হয়েছে৻ আজ রাতেই ভোটের ফল জানা যাবে বলে আশা করা হচ্ছে৻