নতুন মেয়রের সাক্ষাৎকার

Published

বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তম নগরী চট্টগ্রামের মেয়র নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মনজুর আলম বিপুল ভোটের ব্যবধানে জযী হবার পর বলেছেন, নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় চট্টগ্রামের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে তিনি কাজ করবেন ৻ ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এবং তিন মেয়াদে মেয়র পদে থাকা এবিএম মহিউদ্দিন চৌধুরীকে প্রায় এক লক্ষ ভোটের ব্যবধানে তিনি পরাজিত করেছেন ৻ শুক্রবার রাতে বিবিসি বাংলার মানসী বড়ুয়ার সঙ্গে কথা বলেন নবনির্বাচিত মেয়র মনজুর আলম ৻