চট্টগ্রামের নতুন মেয়র মঞ্জুর আলম
চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মনজুর আলম বলেছেন, তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি দলমত নির্বিশেষে সবার সহযোগিতা নেবেন।

তার অগ্রাধিকার বা প্রথম কাজ হবে নগরীর জলাবদ্ধতা দুর করতে ব্যবস্থা নেওয়া ।
গত ১৭ই জুন অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হওয়ার পর চট্গ্রামের বাসভবনে বসে বিবিসি’র সাথে একান্ত সাক্ষাৎকারে মি: আলম তার পরিকল্পনা এবং ব্যক্তিগত জীবন নিয়ে বিস্তারিত কথা বলেছেন ।
মনজুর আলম বিরোধীদল বিএনপির সমর্থন নিয়ে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন নামের একটি ফোরামের ব্যানারে নির্বাচন করেছেন।তিনি আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে প্রায় ৯৬হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।
মনজুর আলম চট্টগ্রামের মেয়র নির্বাচিত হওয়ার আগে ১৭বছর ধরে সিটি করপোরেশনের কাউন্সিলর ছিলেন।
তিনি প্রথম১৯৯৪সালে একটি ওয়ার্ড থেকে কাউন্সিলর হয়েছিলেন আওয়ামী লীগের সমর্থন নিয়ে । তখন থেকে আওয়ামী লীগের সাথেই তিনি সম্পৃক্ত ছিলেন।
বিগত তত্বাবধায়ক সরকারের আমলসহ বিভিন্ন সময়ে তিনি ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেছেন । এখন তিনি বিএনপির সমর্থন নিয়ে মেয়র নির্বাচিত হলেন ।
মনজুর আলম বলেছেন,মানুষের সেবা করার মানসিকতা থেকেই তিনি এমন অবস্থান নিয়েছেন । এটা অন্যায় নয় বলে তিনি মনে করেন ।
মনজুর আলম নির্বাচনে পরিবর্তনের শ্লোগান যে তুলেছিলেন। নির্বাচিত হয়ে তিনি বলেছেন, নির্বাচনের মাধ্যমে মেয়র পদে ব্যক্তির পরিবর্তন হয়েই গেছে ।
এখন তিনি চট্গ্রাম সিটি করপোরেশনকে জবাবদিহিমূলক একটি প্রতিষ্ঠানে পরিনত করার চেষ্টা করবেন। মনজুর আলম উল্লেখ করেছেন, তিনি পেশায় ব্যবসায়ী হলেও সিটি করপোরেশন যেন ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিনত না হয় , সে ব্যাপারে সজাগ থাকবেন ।
চট্টগ্রাম বন্দর ব্যবহারের সুযোগ ভারতকে দেওয়া হচ্ছে । এর বিরোধিতা করছে বিএনপি । চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনেও বিএনপি তাদের অবস্থান তুলে ধরেছে ।
তবে বিএনপির সমর্থন নিয়ে মেয়র নির্বাচিত হলেও মনজুর আলম মনে করেন,বন্দরের ব্যবহার বাড়ানো উচিত । সেখানে একটি মন্ত্রনালয় বা সরকারের অধীনে যেহেতু বন্দর চলে.সেই বন্দর নিয়ে সরকারের সিদ্ধান্তের ক্ষেত্রে তার কিছু করনীয় নেই বলে তিনি উল্লেখ করেন ।
একইসাথে তিনি বলেছেন, বিষয়টি যদি রাজনৈতিক ইস্যূ হয়ে দাড়ায় এবং বিএনপি রাজনৈতিক কোন সিদ্ধান্ত নেয় তখন গিয়ে মি: আলম তার করনীয় থাকলে তা ঠিক করবেন ।
সাক্ষাৎকার নিয়েছেন কাদির কল্লোল