বিশ্বকাপের অর্থনীতি

Published

ফুটবল বিশ্বকাপের আয়োজন মানেই বিপুল অঙ্কের আর্থিক বিনিয়োগ, স্টেডিয়াম-পরিবহন বা নানা অবকাঠামোয় কোটি কোটি ডলারের লগ্নি৻

চলতি বিশ্বকাপ আয়োজন করতে গিয়ে দক্ষিণ আফ্রিকাও প্রায় সাড়ে তিনশো কোটি ডলার খরচ করে বসে আছে – এমন কী তাদের হাত পাততে হয়েছে ফিফার কাছেও – কিন্তু বিশ্বকাপের পর এই বিপুল লগ্নি আদৌ উসুল করা যাবে কি না সে প্রশ্ন এখন থেকেই উঁকিঝুঁকি দিচ্ছে৻

অতীতে অলিম্পিক বা বিশ্বকাপ ফুটবলের আয়োজন করে অনেক আয়োজক দেশই আর্থিকভাবে লাভবান হয়েছে, কিন্তু দেখা গেছে বহু ক্ষেত্রেই আবার ফল হয়েছে ঠিক উল্টো৻

দক্ষিণ আফ্রিকায় চলতি বিশ্বকাপের অর্থনীতি কোন পথে যাওয়ার আভাস দিচ্ছে, তারই অনুসন্ধান করেছেন শুভজ্যোতি ঘোষ :