বিশ্বকাপে আফ্রিকার ফল

Published

চলতি বিশ্বকাপে আফ্রিকা মহাদেশের শেষ প্রতিনিধি ঘানা শুক্রবার কোয়ার্টার ফাইনালে খেলছে উরুগুয়ের বিরুদ্ধে৻ আফ্রিকার মাটিতে প্রথম বিশ্বকাপে ওই মহাদেশের ছটি দলকে নিয়ে বিপুল প্রত্যাশা থাকলেও এর মধ্যে পাঁচটি দলই ছিটকে গেছে প্রথম রাউন্ড থেকেই – এমন কী আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকাও যেতে পারেনি দ্বিতীয় রাউন্ডে, যে ঘটনা বিশ্বকাপের ইতিহাসে প্রথম৻ সামগ্রিকভাবে দক্ষিণ আফ্রিকা তথা আফ্রিকার এই হতাশাজনক ফলকে স্থানীয় মানুষ কী দৃষ্টিতে দেখছেন? আফ্রিকার বেশিরভাগ দল টুর্নামেন্টে যে বেশিদূর এগোতে পারল না – তারই বা কী ব্যাখ্যা করছেন তারা? শুনুন শুভজ্যোতি ঘোষের প্রতিবেদনে৻

বিশ্বকাপে নাইজেরিয়ার সমর্থকরা
ছবির ক্যাপশান, বিশ্বকাপে নাইজেরিয়ার সমর্থকরা