বাংলাদেশে জন্ম নিবন্ধনের গুরুত্ব

Published

বাংলাদেশে আজ শনিবার জন্ম নিবন্ধন দিবস পালিত হচ্ছে৻ জন্ম সনদ একটি অধিকার এবং এটি বাস্তবায়নের দায়িত্ব সবার এই বিষয়টিকে তুলে ধরে জন্ম নিবন্ধন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, এবং এটি বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশ সরকারকে সহায়তা করে যেসব সংগঠন, তার মধ্যে অন্যতম ইউনিসেফ বলছে সচেতনতা বৃদ্ধির এই প্রয়াস বাংলাদেশে শুরু হয় দুহাজার দুই সাল থেকে৻ তখন বাংলাদেশে জন্ম নিবন্ধনের হার ছিলো ১০ শতাংশ এবং এখন সেটা ৫০ শাতাংশ ছাড়িয়ে গেছে৻ জন্ম নিবন্ধন যে কতটা গুরুত্বপূর্ণ, বিবিসি বাংলার উর্বি বসুর কাছে তা ব্যাখ্যা করেছেন ঢাকায় ইউনিসেফের কর্মকর্তা আরিফা শারমিন৻