পরিবেশের অজুহাত ঠিক নয়: স্পিকার

Published

বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি জানিয়েছে যে তাঁরা আপাতত সংসদে ফিরছে না ৻ দলটির নীতি-নির্ধারণী জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের পর বিএনপি নেতা এম কে আনোয়ার সাংবাদিকদের বলেছেন সংসদে যোগ দেয়ার মতো পরিবেশ তৈরী করা হলে বিএনপি সংসদে ফিরে যাওয়ার বিষয়টি বিবেচনা করবে৻ সংসদে উপযুক্ত পরিবেশের অভাবের অভিযোগ তুলে বিএনপি নেতা বলেন সংসদে যা হয়, তা হলো কুৎসা গাওয়া, জঘন্য ভাষায় গালাগাল করা৻ বিবিসি বাংলার মানসী বড়ুয়ার সাথে এক সাক্ষাৎকারে বিএনপির এসব অভিযোগ নাকোচ করে দিয়েছেন সংসদের স্পিকার আবদুল হামিদ৻