সিএনজি: ছ‘ঘন্টা বন্ধ চলবে
Published
বাংলাদেশ সরকার রাজধানী ঢাকা ও তার আশপাশের সিএনজি ষ্টেশনগুলো দৈনিক ছয় ঘন্টা বন্ধ রাখার যে সিদ্ধান্ত নিয়েছে তা বহাল থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী। জ্বালানি সংকট মোকাবিলার লক্ষ্যে গত ১৬ই আগস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়৻ সিএনজি স্টেশনগুলোর মালিকদের সংগঠন অবশ্য সরকারী এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবী জানিয়েছে৻ ঢাকা থেকে রাসেল মাহমুদের প্রতিবেদন৻