জঙ্গী-হামলার ঝুঁকি বাড়ছে

Published

মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার ঝুঁকি এখন আগের চেয়ে আরও জটিল রূপ নিয়েছে, কারণ স্বদেশের মাটি থেকেই এখন এরকম হামলার সম্ভাবনা বেশি, আর এসব হামলা সম্পর্কে আগে থেকে আঁচ পাওয়ার সুযোগও কম৻

সেনেটের এক শুনানিতে নিরাপত্তা কর্মকর্তারা আরও বলছেন, পাকিস্তানে আল কায়েদার কেন্দ্রীয় নেতৃত্ব যদিও অনেক দুর্বল হয়ে পড়েছে, যুক্তরাষ্ট্রের ভেতরে জঙ্গীদের তৎপরতা বেড়েছে, তারা এখন বড় সন্ত্রাসী হামলার চেয়ে বেশি করে ছোট ছোট হামলার ষড়যন্ত্র করছে৻

বিস্তারিত শুনুন মিজানুর রহমান খানের কাছে৻