চিলিতে খনির নীচে গান

Published

চিলিতে মাটির অনেক গভীরে আটকে পড়া খনি শ্রমিকদের আগামী নভেম্বর মাসে উদ্ধার করা হতে পারে বলে আশা করা হচ্ছে৻

গত আগস্ট মাসের শুরুতে এক খনি দুর্ঘটনার পর সেখানে তেত্রিশজন শ্রমিক ‌আটকা পড়েন৻ তখন থেকেই উদ্ধারকারী দল ও মনোবিজ্ঞানীরা তাদের মনোবল চাঙ্গা রাখার চেষ্টা করছে নানাভাবে৻

তাদের কাছে খাবার দাবার, সিগারেট, পরিবার পরিজনদের খবরাখবর পাঠানো ছাড়াও, এখন খনির গভীরে ওই শ্রমিকদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে জনপ্রিয় কিছু গান৻

বিবিসির ভ্যালেরিয়া পেরাসোর প্রতিবেদন, পরিবেশন করছেন মিজানুর রহমান খান