বিএনপি কেন সংসদে যেতে চায় না?

Published

৯ম সংসদের এপর্যন্ত মোট ১৫৮ কার্যদিবসের মধ্যে বিরোধী দলীয় সদস্যরা ১১৪ দিনই অনুপস্থিত ছিলেন।

৫ম অধিবেশনে জাতীয় বাজেট উপস্থাপনের আগে বিএনপি ২রা জুন ২৫ মিনিটের জন্য সংসদ অধিবেশনে যোগদান করে৻ সংসদের এরপর থেকে তারা সংসদ অধিবেশনে আর যোগ দেয়নি।

সংসদের ৬ষ্ঠ অধিবেশন শুরু হয়েছে সোমবার থেকে৻

এর আগে দ্বিতীয় ও তৃতীয় অধিবেশনের পুরোটাই বিরোধীদল অনুপস্থিত ছিলো। অবশ্য ৪র্থ অধিবেশনে কিছু দিনের জন্য তারা অংশ নেন৻

সংসদের অধিবেশনে যোগদানের প্রশ্নে বিএনপি নেতাদের মনোভাব আসলে কী? বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের সাথে কথা বলে তা বোঝার চেষ্টা করেছেন বিবিসি বাংলার মিজানুর রহমান খান৻