লস্কর-ই-তৈয়েবা কারা ?

Published

বাংলাদেশে পাকিস্তান-ভিত্তিক জঙ্গী সঙ্গঠন লস্কর-ই-তৈয়েবার সদস্য সন্দেহে তিনজনের গ্রেপ্তারের পর জঙ্গীবাদ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দেবে সন্দেহ নেই৻

পুলিশ জানিয়েছে শনিবার ও রোববার ঢাকায় এই তিন পাকিস্তানী নাগরিককে গ্রেপ্তার করা হয়৻ গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন গ্রেপ্তারকৃতদের একজন লস্বর ই তৈয়েবার বাংলাদেশ কার্যক্রমের সমন্বয় করতেন৻

বাংলাদেশের জঙ্গীবাদ নিয়ে গবেষণা করছেন অবসরপ্রাপ্ত মে জে এ এন এম মুনিরুজ্জামান৻ বিবিসি বাংলার শাকিল আনোয়ার তাঁর কাছে জানতে চেয়েছিলেন যে বাংলাদেশে লস্কর-ই-তৈয়েবার তৎপরতা কতটা বলে তারা জানেন ?