পোশাক শ্রমিকদের নতুন মজুরি
Published
বাংলাদেশে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ বলেছে, শ্রমিকদের জন্য যে নতুন ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছে তা নভেম্বর মাস থেকেই তারা কার্যকর করার চেষ্টা করবে, তবে নতুন এই বেতন কাঠামো অনুযায়ী শ্রমিকরা প্রথম বেতন পাবেন ডিসেম্বরে৻
সরকারের শ্রমমন্ত্রী মোশাররফ হোসেন এর আগে বৃহস্পতিবার ঘোষণা দেন যে আগের সমঝোতা অনুযায়ী নভেম্বর মাস থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর করতে হবে৻
কয়েক মাস আগে সরকার, মালিক এবং শ্রমিকপক্ষের মধ্যে এক ত্রিপক্ষীয় সমঝোতার ভিত্তিতে বাংলাদেশের পোশাক শিল্প শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানো হয়৻
বিজিএমইএর সভাপতি আবদুস সালাম মুর্শেদী বিবিসি বাংলার মোয়াজ্জেম হোসেনকে এক সাক্ষাৎকারে বলেছেন, নতুন বেতন কাঠামো নভেম্বর থেকে বাস্তবায়ন করতে তাঁরা কতটা প্রস্তুত৻