চট্টগ্রাম বন্দর

বাংলাদেশে সরকার-সমর্থক শ্রমিকদের বাধার মুখে দেশের সবচেয়ে বড় সমুদ্র বন্দর চট্টগ্রামে বেসরকারি বার্থ অপারেটররা শুক্রবার তাদের কাজ শুরু করতে পারেননি৻
সরকার ছয়টি বেসরকারি প্রতিষ্ঠানকে বন্দরে পণ্য নামানো-ওঠানোর অনুমতি দিলেও, তারা যখন বন্দরে ঢোকে তখন সেখানকার শ্রমিকদের একাংশ তাদের ওপর হামলা চালায়৻
সরকারের সাথে চুক্তিবদ্ধ একটি কোম্পানির কর্নধার শাহাদাত হোসেন সেলিম বলছেন, বন্দর কর্তৃপক্ষের সাথে চুক্তি অনুযায়ী কন্টেইনার হ্যান্ডেলিং-এর কাজ শুরু করতে গিয়ে তারা আক্রমনের শিকার হয়েছেন৻ মি. হোসেনের সাথে কথা বলেছেন বিবিসি বাংলার মাসুদ হাসান খান৻
নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান বলছেন, তাদের দাবী এখনও সরকারের কাছে পেশ করা হয়নি৻
তিনি জানান, এটা ক্ষণিকের সমস্যা৻ আলোচনার মাধ্যমে এই সমস্যা সমাধান করা হবে৻ এখানে শুনুন মাসুদ হাসান খানকে দেওয়া শাহজাহান খানের সাক্ষাৎকার: