বিজ্ঞানের আসর

Published

কার্বনের একটি প্রতিরূপ গ্রাফিন। এখন পর্যন্ত তৈরী করা যায় এমন সবচেয়ে পাতলা পদার্থ হতে পারে এই গ্রাফিন। এর বেশ কয়েকটি বৈশিষ্ট্যের মধ্যে একটি হল, এটি ইস্পাতের চাইতে দুইশ গুণ বেশি শক্তিশালী, হীরকের চাইতেও শক্ত। কিন্তু আবার একে বাঁকানো সম্ভব। এর বিদ্যুৎ পরিবাহিতাও রয়েছে। যে কারণে এটি সিলিকনের চাইতেও ভাল একটি পরিবাহী। সে কারণেই বিজ্ঞানীরা মনে করছেন আগামীতে ডিজিটাল ইলেকট্রনিক্সের ক্ষেত্রে এটি সুবর্ণ যুগের সুচনা করতে পারবে।

মানুষ মনে করে তার অনেক সিদ্ধান্ত সচেতনভাবে নেওয়া নয়৻ যেমন কোন্ হাতে সে চায়ের কাপ ধরবে, কিংবা কোন্‌ পত্রিকা ধরার জন্য বা পাতা ওল্টানোর জন্য কোন্‌ হাত ব্যবহার করবে৻ সাধারণত মনে করা হয় যে ডান-হাতীরা তাদের সব কাজের জন্য ডান হাতই ব্যবহার করবেন। বিজ্ঞানীরা বলছেন এসব সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে মস্তিষ্ক এত সহজভাবে কাজ করে না৻ তাঁরা জানতে চেষ্টা করেছেন এসব সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মস্তিস্কের কোন অংশ কাজ করে। বিজ্ঞানীরা এটাও দেখতে চেষ্টা করেছেন যে কোনো একটি নির্দিষ্ট হাতকে দিয়ে কোনো নির্দিষ্ট কাজ করানো যায় কি না।