বাংলাদেশে খাদ্য নিরাপত্তার চিত্র কেমন?
Published
বাংলাদেশে মূল্যবৃদ্ধির কারণে খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে৻ ফলে দরিদ্র জনগোষ্ঠীর জন্যে খাদ্য নিরাপত্তা হুমকির মধ্যে রয়েছে৻ বাংলাদেশের অর্থনীতিবিদ কাজী খলিকুজ্জামান আহমেদ বলছেন সেদেশে জনসংখ্যা বাড়ছে, নানা কারণে চাষের জমি কমছে৻ পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে নদী ভাঙন হচ্ছে এবং উপকূলীয় এলাকায় কৃষিজমিতে লবণাক্ততা বাড়ছে৻ এসব কারণে খাদ্য নিরাপত্তা একটা চ্যালেঞ্জের মুখে রয়েছে৻
বাংলাদেশে খাদ্য নিরাপত্তার সার্বিক চিত্র বর্তমানে কেমন এবং খাদ্যে সার্বভৌমত্ব নিশ্চিত করা কতবড় চ্যালেঞ্জ সেনিয়ে কাজী খলিকুজ্জামান আহমেদের সাক্ষাৎকার৻