আপনার ফ্ল্যাশ প্লেয়ারের ভার্সনটি সঠিক নয়
ভারতে বলিউডের তরুণ সঙ্গীতশিল্পীদের মধ্যে প্রথম সারিতে যারা জায়গা করে নিয়েছেন তাদের অন্যতম আসামের শিলচরের ছেলে দেবজিৎ সাহা৻
রিয়ালিটি টেলিভিশনে ২০০৫ সালে এক প্রতিযোগিতার মধ্যে দিয়ে সঙ্গীত জীবনে সফল যাত্রা শুরু করেছিলেন দেবজিৎ৻ ওই প্রতিযোগিতায় ভারত কন্ঠ হয়েছিলেন তিনি৻
শিলচর শহর থেকে কিছু দূরে পালংঘাট গ্রামের ছেলে দেবজিৎ ছোটবেলা থেকেই গান ভালবাসতেন আর ভালবাসতেন ছবি আঁকতে৻ কলেজ জীবনে এসে গানের নেশা পেয়ে বসল তাঁকে৻
আসাম সরকারের গণপূর্ত বিভাগে চাকরি নিলেও মন টেঁকেনি৻ শেষমেষ গানের টানেই ছুটলেন মুম্বাই৻ আরো তালিম নিলেন হিন্দুস্থানী ধ্রুপদী সঙ্গীতে৻ ইংলিশ রক থেকে শুরু করে আধুনিক বলিউড সঙ্গীত, গজল, এমনকী শাস্ত্রীয় সঙ্গীত সবধরণের সঙ্গীতই তাঁর প্রিয়৻ তবে সবচেয়ে প্রাণের গান বাংলা আর অসমিয়া৻
বলিউডের অনেক ছবিতে প্লেব্যাক গাইছেন৻ তবে, বিবিসি বাংলার মানসী বড়ুয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন তাঁর জীবনের সবচেয়ে বড় ‘মিস্` টিভি রিয়ালিটি শো ‘বিগ বসে` যোগ দিতে গিয়ে হিট ছবি ‘থ্রি ইডিয়টসে`র একটি হিট গানে ফাইনাল প্লেব্যাকে কন্ঠ দিতে না পারা৻
BBC © 2014বাইরের ইন্টারনেট সাইটের বিষয়বস্তুর জন্য বিবিসি দায়ী নয়
কাসকেডিং স্টাইল শিট (css) ব্যবহার করে এমন একটি ব্রাউজার দিয়ে এই পাতাটি সবচেয়ে ভাল দেখা যাবে৻ আপনার এখনকার ব্রাউজার দিয়ে এই পাতার বিষয়বস্তু আপনি ঠিকই দেখতে পাবেন, তবে সেটা উন্নত মানের হবে না৻ আপনার ব্রাউজারটি আগ্রেড করার কথা বিবেচনা করতে পারেন, কিংবা ব্রাউজারে css চালু কতে পারেন৻