জাহাজ জট উদ্বেগজনক নয়
চট্টগ্রাম বন্দরে সেনা মোতায়েনের পর সেখানে পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং জাহাজ জট নিয়ে উদ্বেগের কোন কারণ নেই বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ৻
শ্রমিক অসন্তোষের কারণে সেখানে প্রায় এক সপ্তাহ কাজ বিঘ্নিত হওয়ার কারণে জাহাজ জট তৈরী হয়। অনেক জাহাজ বহিঃনোঙ্গরে অপেক্ষা করছে, মালামাল ওঠানো-নামানোর জন্যে।
সেনা বাহিনী, ৠাব এবং পুলিশ প্রহরায় চট্টগ্রাম বন্দরে কাজ আবার শুরু হলেও, বিগত কয়েকদিনে কাজ বন্ধ থাকার ফলে সেখানে যে জাহাজ জট সৃষ্টি হয়েছে তা নিয়ে রয়েছে উদ্বেগ৻ তবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর রিয়াজ উদ্দিন আহমেদ বলেছেন যে সেই জাহাজ জট খুব একটা গুরুতর কিছু নয়৻
তিনি আরো বলছেন এর মধ্যে কিছু কিছু সমস্যার সমাধান ইতিমধ্যেই হয়েছে তবে কয়েকটি বিষয়ে সরকারী সিদ্ধান্তের প্রয়োজন আছে এবং সেগুলোর জন্যে হয়তো কিছুটা সময় লাগবে৻ এবিষয়ে বিবিসি বাংলার উর্বী বসুর প্রতিবেদন :