৩ কোটি শিশু দারিদ্রগ্রস্ত
Published
জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ তাদের এক রিপোর্টে বলছে, বাংলাদেশে তিন কোটিরও বেশি শিশু দারিদ্রসীমার নিচে বাস করছে৻
রিপোর্টে আরও বলা হচ্ছে, এই দরিদ্র শিশুদের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে শহরের কর্মজীবি শিশুরা৻
ইউনিসেফ তাদের এই রিপোর্টে এই শিশুদের জীবন মান উন্নয়নে সরকারের অর্থ বরাদ্দ বাড়ানোর সুপারিশ করেছে৻
এই রিপোর্টের রচয়িতাদের অন্যতম ইউনিসেফ কর্মকর্তা শফিকুল ইসলামের কাছে বিবিসি বাংলার মোয়াজ্জেম হোসেন জানতে চেয়েছিলেন যে তিন কোটি দরিদ্র শিশুর এই সংখ্যাটি তারা কিভাবে পেলেন :