চট্টগ্রাম বন্দরে সেনাবাহিনী থাকছে

Published

বাংলাদেশের চট্টগ্রামে প্রধান সমুদ্র বন্দরে পুরোপুরি স্বাভাবিক অবস্থা ফিরে না আসা পর্যন্ত সেখানে সেনাবাহিনী মোতায়েন থাকবে বলে জানিয়েছেন সরকারের নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান৻ চট্টগ্রাম বন্দরে দুটি শ্রমিক গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্বকে কেন্দ্র করে সরকার সপ্তাহখানেক আগে সেখানে সেনা মোতায়েন করে৻ মন্ত্রী বলছেন, বন্দরে নতুন করে গোলযোগের আশংকা তারা একদম উড়িয়ে দিচ্ছেন না৻ তবে বিবিসি বাংলার মোয়াজ্জেম হোসেইনকে তিনি বলেন পরিস্থিতি এখন পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: