বাংলাদেশে প্রথম জে.এস.সি.পরীক্ষা
Published
বাংলাদেশে বৃহস্পতিবার প্রথমবারের মতো জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা বা জেএসসি অনুষ্ঠিত হচ্ছে৻
সারা দেশে অষ্টম শ্রেণীর প্রায় ১৫ লক্ষ ছাত্রছাত্রীর এই পরীক্ষা দেবার কথা৻ এই পরীক্ষায় পাশ করলে একটা সার্টিফিকেট পাবেন ছাত্র-ছাত্রীরা৻
বাংলাদেশ সরকার বলছে তাদের নতুন শিক্ষা নীতির অংশ হিসেবেই এই পরীক্ষার প্রবর্তন করা হচ্ছে৻
বিবিসি বাংলার উর্বী বসু শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদদের কাছে জানতে চেয়েছিলেন শিক্ষার গুণগত মান বাড়ানোর জন্যে এই পরীক্ষা কতটা জরুরী?