ইতিহাসের সাক্ষী

Published

প্রতিবন্ধীদের প্রথম অলিম্পিক প্রতিযোগিতা বা প্যারালিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল অর্ধশতাব্দী আগে ১৯৬০ সালে৻ রোমে অনুষ্ঠিত সেই প্রতিযোগিতায় ব্রিটেনের হয়ে প্রথম স্বর্ণপদক জিতেছিলেন মার্গারেট মওন৻ সেই প্রথম প্যারালিম্পিকস গেমসে ৪০০ প্রতিবন্ধী প্রতিযোগী অংশগ্রহণ করে একটি ইতিহাস সৃষ্টি করেছিলেন৻ রীতিমত অলিম্পিকের নিয়ম মেনে সেটাই প্রতিবন্ধীদের প্রথম কোনো প্রতিযোগিতা৻ মার্গারেট মওন বলছিলেন কীভাবে একজন জার্মান স্নায়ু বিশেষজ্ঞ প্রথম ভেবেছিলেন প্রতিবন্ধীদের নিয়ে অলিম্পিক শুরু করার কথা, প্রতিবন্ধীদের চ্যালেঞ্জ মোকাবেলার শক্তি যোগানো৻ এই প্রতিযোগিতাকে আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যাওয়া যে কতবড় একটা চ্যালেঞ্জ ছিল তা নিয়েই এ সপ্তাহের ইতিহাসের সাক্ষী৻