ইতিহাসের সাক্ষী
১৯৬৮-র অক্টোবর মাসে আমেরিকায় বর্ণবৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ইতিহাস সৃষ্টি করেছিলেন মেক্সিকো সিটির অলিম্পিকসে যোগদানকারী দুজন কৃষ্ণাঙ্গ অ্যাথলেট৻

১৯৬৮র আমেরিকান সমাজে বর্ণবাদ তখন চরমে৻ নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং আততায়ীর হাতে প্রাণ হারিয়েছেন৻ তাঁর হত্যায় দেশজুড়ে বিভিন্ন শহরে শুরু হয়েছে দাঙ্গা৻ জীবনের প্রতিটি ক্ষেত্রে বর্ণবৈষম্যের শিকার হওয়া বহু কৃষ্ণাঙ্গ আমেরিকান তখন প্রতিবাদে সামিল হবার জন্য প্রতিজ্ঞাবদ্ধ৻
সেইসময় ষাটের দশকের এক ছাত্র হ্যারি এডওয়ার্ডস যিনি খেলাধূলোর সমাজতত্ত্ব বিষয়ে পড়াতেন, তিনি নাগরিক অধিকার আন্দোলনে গভীরভাবে জাড়িয়ে পড়েছিলেন৻ খুবই শক্তিশালী ও আকর্ষণীয় বক্তা এই হ্যারি এডওয়ার্ড তাঁর ছাত্রদের তাঁর আদর্শে উদ্বুদ্ধ করতে হয়েছিলেন, যাঁদের মধ্যে একজন ছিলেন কৃষ্ণাঙ্গ স্প্রিন্টার টমি স্মিথ৻
মেক্সিকো অলিম্পিকসে দুশো মিটার দৌড়ে স্বর্ণবিজয়ী এই স্প্রিন্টার টমি স্মিথ আর তাঁর সঙ্গে রৌপ্যপদক বিজয়ী জন কারলোস তাঁদের প্রতিবাদ জানালেন বিশ্ববাসীর সামনে যখন তাঁরা মঞ্চে৻ পেছনে বাজছে আমেরিকার জাতীয় সঙ্গীত৻ মুষ্টিবদ্ধ হাত উর্ধে তুলে আর মাথা হেঁট করে দাঁড়িয়ে তাঁরা বর্ণবাদের বিরুদ্ধে নীরব কিন্তু ঐতিহাসিক প্রতিবাদ জানালেন, তাঁরা হয়ে উঠলেন কৃষ্ণাঙ্গ অধিকার আন্দোলনের অন্যতম দুই প্রধান নায়ক৻