বিচারবহির্ভূত হত্যায় নিজস্ব তদন্ত
Published
বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকান্ডের তদন্তে জাতীয় মানবাধিকার কমিশন একটি তদন্ত দল গঠন করতে চলেছে৻ এ ব্যাপারে কমিশন সরকারের অনুমোদনও পেয়েছে৻
প্রস্তাবিত তদন্ত দলের সদস্যদের প্রশিক্ষণের জন্য জাতিসংঘ উন্নয়ন সংস্থা ইউ এন ডি পির সহায়তাও চাওয়া হয়েছে৻
বাংলাদেশে যে কোনও হত্যাকান্ডর তদন্তের দায়িত্ব পুলিশ তথা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের৻ সেখানে হত্যাকান্ড তদন্তে আলাদাভাবে তদন্ত দল গঠনের এই সিদ্ধান্ত তাঁরা কেন নিলেন?
বিবিসি বাংলার শাকিল আনোয়ার জিজ্ঞেস করেছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড মিজানুর রহমানকে৻