মাঠে ময়দানে

Published
Putin Thanks Fifa
ছবির ক্যাপশান, রুশ প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন ধন্যবাদ জানাচ্ছেন ফিফাকে

মাঠে-ময়দানের এবারের আসরে শুনবেন এই সব প্রসঙ্গে :

২০১৮র ফিফা বিশ্বকাপ আয়োজনের দৌড়ে শেষ পর্যন্ত বাজিমাত করল রাশিয়া৻ ফুটবল-শক্তি হিসেবে কখনওই একেবারে প্রথম সারির দল নয় তারা, পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় এই খেলাটিতে ইউরোপ আর লাতিন আমেরিকার প্রাধান্যেও কখনওই সেভাবে দাঁত ফোটাতে পারেনি রুশরা৻

কিন্তু তার পরেও ইংল্যান্ড বা স্পেন-পর্তুগালের মতো শক্ত প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে কীভাবে তারা বিশ্বকাপ নিজের দেশে নিয়ে যেতে পারল, তা নিয়ে শুনবেন সাবির মুস্তাফার সঙ্গে আলাপচারিতা৻

অ্যাডিলেডে চলছে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্ট – আর যথারীতি অ্যাশেজ নিয়ে ক্রিকেট দুনিয়ার আগ্রহও তুঙ্গে৻ এই অবকাশে ফিরে তাকানো যাক সেই পুরনো জল্পনায়, অ্যাশেজের বিখ্যাত পাত্রটির ভেতরে ঠিক আছেটা কী ?

ashes fire
ছবির ক্যাপশান, অ্যাশেজ যুদ্ধে মাঠে তো আগুন আছেই, বিতর্কটা ছাই নিয়েই

অনেকে বলেন ক্রিকেট বেল, স্টাম্প বা বলের ছাই – অনেকে আবার তা বিশ্বাস করেন না৻ বিখ্যাত ক্রিকেট ভাষ্যকার হেনরি ব্লোফিল্ড বিবিসিকে বলেছেন তিনি এ নিয়ে কী গল্প শুনেছেন, অনুষ্ঠানে থাকবে সে কাহিনীও৻

এদিকে বিশ্বকাপ ক্রিকেট শুরু হতে বাকি আর আড়াই মাস৻ ক্রিকেট পন্ডিতরা সবাই একমত, ভারত-বাংলাদেশ-শ্রীলঙ্কার মাটিতে এবারের বিশ্বকাপে ভেলকি দেখাবেন স্পিনাররা, কারণ তারা এখানকার উইকেটে সাহায্য পাবেন৻

বিশ্বের যে সব দেশের স্পিন আক্রমণ এখন সেরা, তার অন্যতম বাংলাদেশ৻ আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ কেন তার স্পিনারদের ওপর ভরসা রাখতে পারে, শুনবেন তা নিয়ে সাবেক ক্রিকেটার ও বাঁহাতি স্পিনার মহম্মদ রফিকের যুক্তি৻

মাঠে-ময়দানের এবারের পর্বটি পরিবেশন করেছেন শুভজ্যোতি ঘোষ৻