পাকিস্তানে বন্যার প্রভাব কাটেনি

Published

পাকিস্তানের স্থানীয় ত্রাণ সংস্থাগুলো বলছে, ভয়াবহ বন্যার বেশ কয়েক মাস পরও তারা এখনো এমন সব জনপদের সন্ধান পাচ্ছেন যেগুলো বন্যায় বাকী দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল এবং যেখানে কোন ত্রাণ সাহায্যই পৌঁছেনি৻ বিবিসির সাংবাদিক জিল ম্যাকগিভারিং সিন্ধু প্রদেশের এরকম এক গ্রামে গিয়েছিলেন, যেটি সম্পর্কে ত্রাণকর্মীরা মাত্র কদিন আগে জানতে পেরেছেন৻ তাঁর প্রতিবেদন পরিবেশন করছেন মোয়াজ্জেম হোসেন৻