সময়ের গান গাইছেন মাহমুদুজ্জামান বাবু
Published

বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে ব্যান্ড শিল্পীদের গাওয়া দেশের গান দিয়ে সাজান এবারের অনুষ্ঠানের অতিথি মাহমুদুজ্জামান বাবু।
ছাত্র রাজনীতি ও সাংস্কৃতিক আন্দোলন থেকেই তার গানের সাথে জড়িয়ে পড়া।
প্রথম এলবাম প্রকাশ করেন যুদ্ধ ও জীবনের গান নিয়ে, নাম “শঙ্খ বাজুক”।
তারপর গান করতে করতেই সমমনা কিছু বন্ধু নিয়ে গড়ে তুলেন ব্যান্ড “মৃত্তিকা”।
বাবু যে ধারায় গান করছেন সেই ধারাকে বলছেন “সময়ের গান” ।
ভাবনাহীনতার যুগে মানুষকে ভাবিয়ে তোলার জন্যই এ ধারায় গান করছেন।
এ ছাড়াও গানে স্বাধীনতা, মানুষের সামাজিক জীবন ধারা ও বিপ্লববাদ নিয়েও গান করছেন বাবু।
আর এ ধরনের গান করার ক্ষেত্রে ইতিহাস এবং ঔপনিবেশিক-বিরোধী আন্দোলন নিয়ে রচিত গান গুলো থেকেই অনুপ্রেরণা গ্রহণ করেছেন।
বিবিসির সাথে গান-গল্প অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন জাহাঙ্গীর রনি।