বাংলাদেশে ৠাবের প্রতিক্রিয়া

Published

বাংলাদেশে ৠাবকে যুক্তরাজ্য প্রশিক্ষণ দিয়েছিলো বলে উইকিলিকসে যে তথ্য ফাঁস হয়েছে তার প্রতিক্রিয়ায় ৠাবের পক্ষ থেকে বলা হচ্ছে এধরনের প্রশিক্ষন নেয়া নতুন কোন বিষয় নয় এবং উইকিলিকসের প্রকাশ করা তথ্যে গোপনীয় কিছু বের হয়ে আসেনি। অন্যদিকে ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের একজন কর্মকর্তা জানিয়েছেন ২০০৮ সালের প্রথম দিকে ব্রিটেন ৠাবকে প্রশিক্ষণ দেয়া শুরু করে । বাহিনীটিকে মানবাধিকার এবং জিজ্ঞাসাবাদের দক্ষতা বৃদ্ধি করার বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয় বলে কর্মকর্তারা বলছেন। আরও শুনুন আকবর হোসেনর প্রতিবেদনে: