পেঁয়াজের দাম আকাশছোঁয়া
Published
ভারতে সম্প্রতি খাদ্যপণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়েছে৻ সরকার বলছে খাদ্য-মূল্য সূচক বেড়ে দাঁড়িয়েছে ১২ শতাংশেরও বেশী ৻ পেঁয়াজের দাম আকাশছোঁয়া হয়ে যাওয়াকেই এই মূল্যবৃদ্ধির অন্যতাম প্রধান কারন বলে মনে করা হচ্ছে৻ ডিসেম্বরের গোড়ায় মানুষ পেঁয়াজ কিনেছেন তিরিশ টাকা কিলো দরে – আর এখন তা বিক্রি হচ্ছে পঁচাত্তর থেকে আশি টাকা প্রতি কিলো দরে৻ অনেকেই পেঁয়াজ খাওয়া ছেড়ে দিয়েছেন৻ বেড়েছে টম্যাটো, রসুন সহ শীতকালের অন্যান্য সবজি, ফল, ডিম, মাছ আর মাংসের দামও৻ কলকাতা থেকে এ সম্পর্কে সংবাদদাতা অমিতাভ ভট্টশালী৻