ফোক ফিউশন আর ক্লাসিকাল রিমেক

Published

সন্দিপনের গানের শুরু তার বাবার অনুপ্রেরনায় ।শুরু করেছিলেন ক্ল্যাসিকাল সঙ্গীত চর্চার মধ্য দিয়ে।

দেশে স্নাতক শেষ করে তারপর “অভিনয়” নিয়ে পড়াশোনা করতে চলে যান কলকাতায়।

পড়াশোনা শেষ করে ঢাকায় ফিরে আসেন এবং যোগ দেন একটি নাটকের দলে।

মঞ্চে কাজ করতে করতে একটা সময় পরিচয় হয় সুরকার ও গায়ক বাপ্পা মজুমদার এর সাথে। সিদ্ধান্ত নিলেন এক সাথে এ্যালবাম করার।

সন্দীপন জানান, সব ধরনের গানই তিনি গাইতে পারেন।ফোক, ক্ল্যাসিকাল, আধুনিক, পাহাড়ী ইত্যাদি বিভিন্ন ধারায় গান গাইছেন৻

এস ডি বর্মণ এবং আর ডি বর্মণের জনপ্রিয় কিছু গান “রিমেক” করে গাওয়া সম্পর্কে তিনি বলেন, তার গানের জগতে এ দুজন মানুষ ছিলেন অনুপ্রেরণা।

তবে ফোক ফিউশন বা ক্ল্যাসিকাল রিমেক, যেটাই করছেন না কেন, সুরের মৌলিকতা ধরে রাখার বিষয়টিকে প্রাধান্য দিয়েই গান করছেন।

সন্দিপন গানের পাশাপাশি মঞ্চ নাটকেও অভিনয় ও সঙ্গীত পরিচালনার কাজ করছেন।

বিবিসির সাথে গান-গল্প অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন জাহাঙ্গীর রনি।