অর্থমন্ত্রীর ভুলস্বীকার: বিশ্লেষণ

Published

বাংলাদেশের শেয়ারবাজারে যে সংকট তৈরী হয়েছে তার জন্য সরকার এবং নিয়ন্ত্রক সংস্থারও কিছু ভূল হয়ে থাকতে পারে বলে বলেছেন দেশটির অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত৻ মি. মুহিত জানিয়েছেন যে এসব ভূল-ত্রুটি চিহ্ণিত করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং রোববার সরকার এ বিষয়ে কিছু পদক্ষেপ ঘোষণা করতে পারে৻ বাংলাদেশের শেয়ারবাজারে বিনিয়োগ ও সম্পদ ব্যবস্থাপনার কাজ করে – এইমস বাংলাদেশ৻ এই প্রতিষ্ঠানের প্রধান ইয়াওয়ার সাইদের কাছে বিবিসির কামাল আহমেদ জানতে চেয়েছিলেন যে অর্থমন্ত্রীর এই বক্তব্যকে তাঁরা কীভাবে দেখছেন৻