মিশরের বিক্ষোভকারীরা কোথায়?
Published
মিশরে হোসনি মুবারকের বিরুদ্ধে বিক্ষোভে যাঁরা অংশ নিয়েছিলেন তাঁদের মধ্যে অনেকে এখনও নিখোঁজ৻
যাঁরা নিখোঁজ, তাঁদের মধ্যে অনেককে রাস্তায় আটক করা হয়েছিল, আবার অনেকে হঠাৎই উধাও হয়ে গেছেন৻
গত সপ্তাহে যদিও কয়েকশো বিক্ষোভকারীকে মুক্তি দেয়া হয়েছে, তাও বহু পরিবার এখনো জানেননা তাঁদের প্রিয়জনরা কোথায় আছেন, কেমন আছেন৻
কায়রোয় সেরকমই একটি পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিবিসির পল অ্যাডামস৻ তাঁর প্রতিবেদন পরিবেশন করছেন উর্বী বসু৻
