ভারতীয় কিশোরদের ক্রিকেট স্বপ্ন

Published

ক্রিকেট নিয়ে উন্মাদনা এখন ভারতে এমন পর্যায়ে পৌঁছেছে যে অনেক কিশোরই এখন স্বপ্ন দেখছে বড় হয়ে ফিল্মস্টার নয়- বরং তারা ক্রিকেটার হবে৻

শচীন তেন্ডুলকার আর এম এস ধোনি ভারতে নতুন প্রজন্মের জন্য পোস্টার তারকা৻

বিশ্বে শক্তিশালী অর্থনীতির দেশ হয়ে ওঠা ভারতে অর্থ, প্রতিপত্তি, গ্ল্যামার সবদিক দিয়েই এখন সবচেয়ে বড় তারকা হলেন ক্রিকেটাররা৻

ফলে বহু বাপমা এখন ক্রিকেটকে আকর্ষণীয় একটা পেশা হিসাবে মর্যাদা দিতে শুরু করেছেন৻

ভারতীয় কিশোরদের এই ক্রিকেট উন্মাদনা নিয়ে বিবিসির রাহুল ট্যান্ডনের প্রতিবেদন- পরিবেশন করছেন মানসী বড়ুয়া৻