সিরিয়ায় ধনী-দরিদ্র ব্যবধান বাড়ছে
Published
তিউনিসিয়া এবং মিশরে গণবিক্ষোভের ফলে আরব দেশগুলোয় উদ্বেগ সৃষ্টি হয়েছে৻ যেমন, সিরিয়ায়৻
সেখানকার অবস্থা তিউনিসিয়া এবং মিশরের মতই - রাজনীতি উন্মুক্ত নয়, সংবাদ মাধ্যমের স্বাধীনতা সীমিত, বেকারত্বের হার বেশী এবং খাদ্যদ্রব্যের দাম চড়া৻
উন্মুক্ত বাজার অর্থনীতি অনুসরণ করে সিরিয়া বিদেশী বিনিয়োগ আকর্ষণ করার চেষ্টা করছে৻ ধনী সিরিয়দের বেশী সুযোগ সুবিধা দেয়া হচ্ছে৻
কিন্তু, বিবিসির সংবাদদাতা লিনা সিনজাব দামেস্ক থেকে জানাচ্ছেন এর ফলে ধনী এবং দরিদ্রের মধ্যে ব্যবধান বাড়ায় উদ্বেগ বাড়ছে ৻ তাঁর প্রতিবেদন পরিবেশন করছেন আতিকুস সামাদ৻