শ্বেতাঙ্গ কৃষক স্বাগতম
Published
জর্জিয়াতে কৃষিখাতকে চাঙ্গা করতে সেদেশের সরকার দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ কৃষকদের জর্জিয়ায় আমন্ত্রণ জানিয়েছে৻
দক্ষিণ আফ্রিকায় বর্ণবিদ্বেষের সময় শ্বেতাঙ্গ কৃষকদের হাতেই বেশিরভাগ কৃষিজমি ছিল, যদিও তারা ছিল জনসংখ্যার মাত্র দশ শতাংশ৻
এখন ভূমি সংস্কারের পরে শ্বেতাঙ্গ কৃষকদের সেই রমরমা আর নেই৻
অনেকেই তাই ভাগ্যের সন্ধানে অন্যান্য দেশে সুযোগ খুঁজছেন৻
তবে জর্জিয়ায় সকলেই দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ কৃষকদের সেখানে আমন্ত্রণ জানানোর পক্ষপাতি নন৻
বিবিসি-র ড্যামিয়েন ম্যাকগিনিসের প্রতিবেদন, পরিবেশন করছেন তীর্থঙ্কর বন্দ্যোপাধ্যায়-