বিমানে বিশেষ ফ্লাইট

Published

লিবিয়া ছেড়ে মিশরে আশ্রয় নেয়া বাংলাদেশিদের মধ্যে ৩০০ জনকে নিয়ে বাংলাদেশ বিমানের প্রথম বিশেষ ফ্লাইট আজ আলেকজান্দ্রিয়া থেকে ঢাকার পথে রওনা হচ্ছে৻

তাদের বিদায় জানাতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি ইতমধ্যেই আলেকজান্দ্রিয়ায় পৌঁছেছেন৻

বাংলাদেশিদের খোঁজ খবর নেয়ার জন্য আজ আরও পরের দিকে তাঁর মিশরের সীমান্ত পয়েন্ট আল সালুম পরিদর্শন করার কথা রয়েছে৻

পররাষ্ট্রমন্ত্রীর সাথে রয়েছেন পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস৻

আলেকজান্দ্রিয়া থেকে গতরাতে বিবিসি'র মাসুদ হাসান খান কথা বলেছেন মিজারুল কায়েসের সাথে। তিনি মি খানকে বলছিলেন, আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরত আনার আয়োজন সম্পর্কে।