বিজ্ঞানের আসর
বিজ্ঞানীরা বলছেন আমাদের এই পৃথিবী বড় একটি বিলুপ্তির ঘটনা দেখতে যাচ্ছে অচিরেই।
এধরনের সময়গুলিতে সাধারণত পৃথিবীর তিন চতুর্থাংশ প্রজাতি বিলীন হয়ে যেতে পারে।
এধরনের ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল এবং ভয়াবহ। পৃথিবীর ৫৪কোটি বছরে এমন ঘটনা ঘটেছে মাত্র পাঁচবার।
শেষবার ঘটেছিল প্রায় সাড়ে ছয় কোটি বছর আগে। যে ঘটনায় ডাইনোসরদের বিলুপ্তি হয়েছিল পৃথিবী থেকে।
এখন এই সময়ে এসে আবার পৃথিবী থেকে গাছপালা এবং প্রাণীকুলের বিলুপ্তির হার সাধারণ হারের তুলনায় বেড়ে গিয়েছে অনেকগুণ।
নতুন এক প্রজাতির মশা আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা।
বিজ্ঞান বিষয়ক সাময়িকী নেচারে প্রকাশিত একটি প্রবন্ধে বলা হচ্ছে নতুন আবিষ্কার হওয়া এই মশাও ম্যালেরিয়া বিস্তারে সমান ভূমিকা রাখতে পারে।
বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ ম্যালেরিয়ার সংক্রমণের ঝুঁকির মধ্যে বাস করেন।
আর বিশেষ কয়েকটি প্রজাতির মশাই এ ম্যালেরিয়া সংক্রমণ ঘটাতে পারে।
সেই ঝুঁকি মুক্ত থাকতে হলে ম্যালেরিয়ার মশক কুলের কামড় এড়াতেই পরামর্শ দেন বিজ্ঞানীরা।
এবারে সেই তালিকায় যোগ হল আরেকটি নাম। পশ্চিম আফ্রিকার একটি জায়গায় নতুন এই মশা আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা।
সেখানকার একটি গ্রামের নাম অনুসারে এই নতুন মশার নাম দেওয়া হয়েছে গাউন্ড্রি।
এনোফিলিস গ্যামবাই নামের একটি দলের অন্তর্ভুক্ত এরা।
বিজ্ঞানের আসর পরিবেশন করেছেন রাসেল মাহমুদ।
অনুষ্ঠানটি বিবিসি বাংলায় প্রচারিত হয় গত ৮ই মার্চ।