বিবিসি’র সাথে গান-গল্প

Published

এবারের পর্বের অতিথি সংগীত শিল্পী ফাহমিদা নবী।

ফাহমিদা জানালেন, আনুষ্ঠানিকভাবে শিল্পী জীবন শুরু করেন বাংলাদেশ বেতারে গান গাওয়ার মধ্য দিয়ে।

দুই প্রজন্মের বাংলা গানের পার্থক্য করতে গিয়ে তাঁর অভিমত, এখনকার গানের সুর ও সংগীতায়োজনে পাশ্চাত্য সংগীতের একটা ছাপ চলে এসেছে, যেখানে অডিও প্রযুক্তির বিভিন্ন ব্যবহারের কারণে কণ্ঠের স্বকীয়তা প্রকাশ পাচ্ছেনা ।

তিনি মনে করেন, ভালো গান গাইতে হলে অবশ্যই শিল্পীর নিজস্ব কন্ঠের ব্যবহার দরকার এবং সঠিক কন্ঠ চর্চ্চার প্রয়োজন।

এছাড়াও তিনি প্রয়াত নাট্যকার সেলিম আলদীনের কথা ও সুরে সম্প্রতি প্রকাশিত তাঁর একটি এলবাম নিয়েও কথা বলেন।

বিবিসি’র সাথে গান-গল্প অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন জাহাঙ্গীর রনি।