ঘড়ির কাঁটার পরিবর্তন
Published
রোববার রাত থেকে ব্রিটেনে ঘড়ির কাটা এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হচ্ছে৻ বছরে দু‘বার এই সময় পরিবর্তন করা হয়৻
বিজ্ঞানীরা বলছেন, তাত্ত্বিকভাবে সারা বিশ্বকে সময়ের বিচারে মোট ২৪টি ভাগে ভাগ করা উচিত৻ একেকটি এলাকার সাথে সময়ের তফাৎ থাকবে এক ঘণ্টা করে৻
কিন্তু সময় ভেদে ভাগ করা এসব এলাকা প্রায়শই বদলে যাচ্ছে৻ বদলে যাচ্ছে রাজনৈতিক, সামাজিক ও ভৌগোলিক পরিবর্তনের কারণে৻
আর কারণেই সময়ের সূক্ষ পরিমাপ জরুরি৻ বিবিসির বিজ্ঞান বিষয়ক সাংবাদিক রেবেকা মোরেলির প্রতিবেদন- পরিবেশন করছেন মিজানুর রহমান খান