রাজকীয় বিয়ের ভিন্ন দিক
Published

চলতি মাসের শেষের দিকে, লক্ষ লক্ষ মানুষ টেলিভিশনের পর্দার দিকে তাকাবেন প্রিন্স উইলিয়াম এবং কেট মিডলটনের বিয়ে দেখার জন্যে। এটি হবে একটি জাকজমকপূর্ণ আয়োজন। প্রায় দুই হাজার অতিথিকে লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবিতে বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রণ করা হয়েছে, যার মধ্যে রয়েছেন বিশ্বের গ্লামার জগতের লোকজন, রয়েছেন ক্ষমতাশালীরা। চলুন নজর দেয়া যাক একটু কাঠ-খোট্টা বিষয়ের দিকে - রাজকীয় এই বিয়ের সঙ্গে অর্থনীতির লাভ-ক্ষতির যোগসূত্রের দিকে। এ বিষয়ে বিবিসির অর্থনীতি বিষয়ক সংবাদদাতা অ্যান্ড্রু ওয়াকারের প্রতিবেদন পরিবেশন করছেন ওয়ালিউর রহমান মিরাজ ।