বিএনপির নেতৃত্ব
Published
বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি রোববার সাড়ম্বরে দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের জন্মবার্ষিকী পালন করেছে৻
এই উপলক্ষ্যে দলের সিনিয়র বেশ ক'জন নেতা তার রাজনৈতিক ধীশক্তির ভূয়সী প্রশংসা করেছেন৻
দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, তারেক রহমান এদেশের রাজনীতির ভবিষ্যত৻
বিবিসি বাংলার শাকিল আনোয়ার মি. আলমগীরকে জিজ্ঞেস করেছিলেন, বিএনপি কত দিনে তারেক রহমানকে দলের নেতা হিসেবে দেখার কথা ভাবছে?