ক্যু প্রচেষ্টা: বিদেশি যোগাযোগ

Published

বাংলাদেশ সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছে যে সন্দেহভাজন সেনা কর্মকর্তারা ধর্মীয় অনুভুতিকে ব্যবহার করে বাহিনীতে বিশৃংখলা সৃষ্টির প্রচেষ্টা চালিয়েছেন।

সেনাবাহিনী বলেছে, সম্প্রতি কিছু প্রবাসী নাগরিকের ইন্ধনে সেনাবাহিনীতে কর্মরত এবং অবসরপ্রাপ্ত কতিপয় ধর্মান্ধ কর্মকর্তা অন্যদের ধর্মীয় অনুভুতি পুঁজি করে বিশৃংখলা সৃষ্টির চেষ্টা চালিয়েছিল।

বাংলাদেশীরা বিশ্বের যে সব দেশে আছেন, তার মধ্যে ব্রিটেনে বসবাসকারি বাংলাদেশীরাই দেশের রাজনীতির সাথে বেশি সম্পৃক্ত থাকেন।

এই বিষয়ে বিবিসি বাংলার কাদির কল্লোল কথা বেলন, ব্রিটেনে প্রবাসী বাংলাদেশীদের অন্যতম একজন সংগঠক কুমার মুরশিদের সাথে।